সহায়তা ও সাধারণ জিজ্ঞাসা (Help & FAQ)
১. কিভাবে আমি পণ্য বিক্রির বিজ্ঞাপন দেব?
হোমপেজে থাকা “+ Sell Item” বাটনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন, এরপর প্রয়োজনীয় তথ্য এবং ছবি দিয়ে পোস্ট সাবমিট করুন। অ্যাডমিন ভেরিফিকেশনের পর তা লাইভ হবে।
২. বিজ্ঞাপন দিতে কি কোনো টাকা লাগবে?
না, কুমিল্লা বাই সেল সাইটে পণ্য কেনাবেচা বা বিজ্ঞাপন দেওয়া সম্পূর্ণ ফ্রি।
৩. লিস্টিং এ লোকেশন কিভাবে সিলেক্ট করব?
পণ্য আপলোড করার সময় আপনি কুমিল্লার ১৭টি উপজেলা ও ৪টি পপুলার সিটি এরিয়া (কান্দিরপাড়, ঝাউতলা, রানীর বাজার, বাদুরতলা) থেকে আপনার নির্দিষ্ট এরিয়াটি সিলেক্ট করতে পারবেন।